Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদীর্ঘ এক বছর পর মসজিদে জানাজার অনুমতি মিলল সউদীতে

দীর্ঘ এক বছর পর মসজিদে জানাজার অনুমতি মিলল সউদীতে

সউদী আরবে দীর্ঘ এক বছর পর মসজিদে জানাজার নামাজের অনুমতি দেয়া হয়েছে। গতকাল বুধবার (১৬ জুন) এক প্রজ্ঞাপন জারি করে মসজিদে জানাজার নামাজের অনুমতি দেওয়া হয় বলে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।


দুনিয়াজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়লে গত বছর মসজিদে জানাজার নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। তবে দেশটির করোনা পরিস্থিতির উত্তরণ হওয়ায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জানাজার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের কয়েকটি দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে তখন সংক্রমণ এড়াতে এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সউদী আরব সরকার। সউদীতে বসবাসরত ৬০ হাজার মানুষ এবছর হজে অংশ নিতে পারবেন। সূত্র : খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য