Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুই যুগ ধরে বিনা বেতনে আজান দেন হেলাল মোল্লা

দুই যুগ ধরে বিনা বেতনে আজান দেন হেলাল মোল্লা

মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান জানায় মুয়াজ্জিন। মুয়াজ্জিনের আহ্বানে দূর হয় মানুষের গাফলতি। সাধারণত মসজিদগুলোতে বেতনসহ মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়। কিন্তু গ্রাম বাংলার বহু মসজিদে দ্বিনপ্রাণ বহু মানুষ বিনা বেতনে বা নামমাত্র বেতনে আজান দেন বছরের পর বছর।

তেমনি একজন মুন্সীগঞ্জের হেলাল মোল্লা। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে বিনা বেতনে আজান দিচ্ছেন জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরের বাহেরচর আব্দুস সালাম জামে মসজিদে।
হেলাল মোল্লার বয়স প্রায় ৮০ বছর। মসজিদে আজান দিতে শুরু করেছেন ১৯৯৮ সাল থেকে। নিজের ভালো লাগা ও মুসল্লিদের উৎসাহ থেকে আজান দিতে শুরু করেন তিনি এবং আজান দিতে চান আগামীর দিনগুলোতেও। তিনি বলেন, ‘যত দিন আল্লাহ শরীর সুস্থ রাখবেন এবং পায়ে হেঁটে মসজিদে যেতে পারব, তত দিন আজান দিয়ে যাব। ইনশাআল্লাহ!’ তিনি আরো বলেন, ‘আমি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও কিয়ামতের দিন মুক্তির আশায় আজান দিয়ে যাচ্ছি। আল্লাহ যদি কবুল করেন। ’

হেলাল মোল্লার আজান সম্পর্কে জানতে চাইলে আমিনুল ইসলাম বাবু নামের এক মুসল্লি বলেন, হেলাল মামাকে আমরা শৈশব থেকেই আজান দিতে দেখছি। দীর্ঘদিন ধরে তিনি বিনা পারিশ্রমিকে আজান দিয়ে যাচ্ছেন। এটা খুবই ভালো কাজ, সাওয়াবের কাজ। আমি মনে করি, আল্লাহ তাকে কবুল করছেন বলেই মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানোর এত দীর্ঘ সুযোগ তিনি পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য