Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুবাইয়ে দুই সৌদি নারী নিহতের ঘটনায় বাংলাদেশির সাজা

দুবাইয়ে দুই সৌদি নারী নিহতের ঘটনায় বাংলাদেশির সাজা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের দুই নারী নিহত হওয়ার ঘটনায় এক বাংলাদেশি ও এক ভারতীয়কে সাজা দিয়েছেন শহরটির একটি আদালত।

আদালতের রায় অনুযায়ী, দণ্ডিত বাংলাদেশি ও ভারতীয়কে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ চার লাখ দিরহাম (এক কোটি ১৫ লাখ টাকার বেশি) দিতে হবে। তাদের দুজনেরই বয়স ৪৮ বছর। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

আদালতের নির্দেশনা অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় ব্যক্তিকে দুই হাজার দিরহাম জরিমানা দিতে হবে। এছাড়া নিহত দুই নারীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৮০ হাজার দিরহাম দেবেন তিনি। আর বাংলাদেশি ব্যক্তিকে পরিশোধ করতে হবে বাকি তিন লাখ ১৮ হাজার দিরহাম।

সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছিল চলতি বছরের জুলাইয়ে, দুবাইয়ের আল বারশা এলাকায়। স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, সাজা পাওয়া ওই বাংলাদেশি ও ভারতীয় সেদিন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুজন আলাদা গাড়িতে ছিলেন।

একপর্যায়ে বাংলাদেশির গাড়িতে ধাক্কা দেন ভারতীয় ব্যক্তি। এরপর দুটি গাড়িই তৃতীয় একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। ওই গাড়িতে একটি সৌদি পরিবার ছিল। দুর্ঘটনার পর গাড়িতে থাকা দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই পরিবারের আরো চার সদস্য।

পিডিএস/মীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য