Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদূরপাল্লার পরিবহণে ঢাকায় আসছে হেরোইন

দূরপাল্লার পরিবহণে ঢাকায় আসছে হেরোইন

সীমান্ত এলাকা থেকে নানা কৌশলে ঢাকায় আসছে হেরোইনের চালান। পাচারের বাহন হিসাবে ইদানীং দূরপাল্লার পরিবহণকে বেছে নিচ্ছে হেরোইন কারবারিরা। আর হেরোইন বহনে ক্যারিয়ার হিসাবে কাজ করছে বিভিন্ন বিলাসবহুল পরিবহণের চালক।

এ ছাড়া বেশ কয়েকজন ট্রাকচালকও জড়িয়ে পড়ছেন হেরোইন পাচারে। এ অবস্থায় ডজনখানেক বাস ও ট্রাকচালকের গতিবিধি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসাবে এরই মধ্যে এক বাসচালক ও এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে অভিনব কায়দায় পাচার করে নিয়ে আসা হেরোইন জব্দ করা হয়েছে।

২৫ মার্চ রাত সাড়ে ৯টায় র‌্যাব-২ এর একটি দল মিরপুর রোডের শ্যামলীতে চেকপোস্ট স্থাপন করে। রাজশাহী থেকে আসা একটি ট্রাক আটক করে তারা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এর চালক আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৩৬৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। ২৪ মার্চ বেলা ৩টায় র‌্যাব-২ এর অপর একটি দল দারুস সালাম রোডে এশিয়া সিনেমা হলের সামনে চেকপোস্ট বসায়। এর কিছুক্ষণ পর গ্রামীণ পরিবহণের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চেকপোস্টের কাছে পৌঁছে। এ সময় গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন চালক মাসুদ করিম। র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করেন। এরপর গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। র‌্যাবের দাবি, এ হেরোইনের মূল্য ৪৫ লাখ টাকা। গ্রেফতার আলমগীর র‌্যাবকে জানিয়েছেন, তিনি রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন বহন করে এনে ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করতেন। আর গ্রেফতার মাসুদ করিম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই পরিবহণ চালকের ছদ্মবেশে দেশের সীমান্ত এলাকা থেকে মাদক বহন করে ঢাকায় এনে মাদক কারবারিদের কাছে হস্তান্তর করতেন। তারা একটি চক্রের হয়ে কাজ করেন। সেই চক্রের নাম পেয়েছে র‌্যাব। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে হেরোইনের চালান দেশে ঢুকছে। হেরোইন সিন্ডিকেটের একটি গ্রুপ সীমান্তের ওপার থেকে হেরোইনের চালান দেশে নিয়ে আসে। আরেকটি গ্রুপ তাদের কাছ থেকে এ চালান নিয়ে বাস ও ট্রাকচালকদের হাতে তুলে দিচ্ছে। তারা হেরোইনের চালান ঢাকায় এনে এখানকার মাদক ব্যবসায়ীদের হাতে তুলে দেয়। আগে অন্যভাবে হেরোইন পাচার করা হলেও এখন মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই পরিবহণ চালকদের ব্যবহার করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, ২০২০ সালে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তারা ২২ কেজি হেরোইন জব্দ করেছে। আর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১১ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে, চোরাচালানের একটি ক্ষুদ্র অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। বাকিটা নানা কৌশলে পাচার হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়- হেরোইনের চালান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর থেকে বেশি আসে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে আসা এসব হেরোইনের চালান ঢাকা পর্যন্ত পৌঁছাতে অন্তত তিনটি হাত বদল হয়। আর এরা মূলত একই চক্রের সদস্য। আগে কুরিয়ার ও পার্সেল সার্ভিসের মাধ্যমে হেরোইন পাচার করা হতো। সম্প্রতি বেশ কয়েকটি মাদকের চালান ধরা পড়ার পর মাদক পাচারকারিরা পাচারের কৌশল পাল্টিয়েছে। তারা এখন ব্যবহার করছে, বিলাসবহুল বাসের চালকদের। কোনো কোনো ক্ষেত্রে ট্রাকচালকদেরও ব্যবহার করা হচ্ছে।

কারণ হিসাবে তারা বলছেন- পরিবহণ চালকরা বরাবরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের বাইরে থাকেন। তারা প্রতিদিন এসব রুটে যাতায়াত করেন। এ কারণে তাদের দিয়ে কৌশলে পাচার করা হচ্ছে হেরোইন।

র‌্যাব-২ এর এএসপি আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, হেরোইন পাচারে পরিবহণ চালকদের ব্যবহার হচ্ছে, এ তথ্য পাওয়ার বেশ কয়েকজন চালককে নজরদারিতে রাখা হয়েছে। ইতোমধ্যে দুজন গ্রেফতার হয়েছেন। মাদক ব্যবসায়ীরা একেক সময় একেক কৌশল অবলম্বন করে মাদক পাচার করেন। পরিবহণ চালকদের কেউ কেউ লোভে পড়ে হেরোইন বহনের কাজ করেন। আবার কেউ কেউ হেরোইন সিন্ডিকেটের সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য