Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেশে নদ-নদী ছিল ৮০০, বর্তমানে ২৩০!

দেশে নদ-নদী ছিল ৮০০, বর্তমানে ২৩০!

এই বাংলাদেশে এক সময় চার সহস্র নদ-নদী বয়ে যেত। বর্তমানে নদীর সংখ্যা এবং বহু নদীর অবস্থান বিলুপ্তপ্রায়। নদীমাতৃক বাংলাদেশের নদী মাতৃকতা বিশেষণ হারিয়ে যেতে বসেছে মূলত নদী দখলের ফলে। নদী দখল হচ্ছে দুইভাবে, ভূমিদস্যুদের প্রকোপে নদী ভরাট করে স্থাপনা তৈরি এবং বর্জ্য ও শিল্প বর্জ্য সঠিক ব্যবস্থাপনার অভাবে নদীতে ফেলে নদ-নদী ভরাট করায়। 

এতে নদীর নাব্য নষ্ট হচ্ছে, শহরাঞ্চলের ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না। বৃষ্টি ও অতি বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। নদী দখল কৃষির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ইকরামুল হক বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর থেকে নদী দূষণ, অবৈদ দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ টি নদী রক্ষা ও নদীর তথ্য ভাণ্ডার তৈরি ও গবেষণার প্রকল্পের কাজ চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক আমার সংবাদকে বলেন, নদী দখলের ফলে রাজধানী ঢাকা সবচেয়ে বেশি হুমকিতে আছে। বুড়িগঙ্গা, তুরাগসহ নদীগুলো ক্রমাগত সংকীর্ণ হয়ে প্রবাহমানতা হারাচ্ছে। অপরদিকে শিল্প বর্জ্যে পানি দূষিত হয়ে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব বিস্তার করছে। কেউ রাজনৈতিক ছত্রছায়ায় নদী দখল করে বাণিজ্যিক ভবন তৈরি করেছেন, আবার কেউ বা অর্থবিত্তের ঝন্ঝনাতিতে নদী দখল করে বাণিজ্যিক আবাসন গড়ে তুলেছেন, দেশ হারিয়েছে নদী ও খাল, বিত্তশালী হয়েছে দখলকারীরা। ভুল নদী শাসন, উজানে ভারতের পানি প্রত্যাহার এবং দখল ও দূষণের কারণে এখন অস্তিত্ব সঙ্কটে রয়েছে দেশের বেশিরভাগ নদ-নদী। শুধু নদ-নদী কেন খাল-বিলও দখল হয়ে উষ্ণ মরুর দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। নদী দখল, নদী দূষণসহ অন্যান্য পরিবেশ বিপর্যয়ের ফলে জলবায়ু পরিবর্তন হয়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জরিপ মতে আরো তথ্য হল, গত ৪৭ বছরে প্রায় অর্ধেক নদী শুকিয়ে মরে গেছে। সরকারি তথ্যমতে, দেশে নদ-নদীর সংখ্যা ছিল প্রায় ৮০০। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৪০৫ এ। অবশ্য বেসরকারি তথ্যমতে বর্তমানে বাংলাদেশে নদীর সংখ্যা ২৩০। 

গবেষকদের মতে, প্রতি বছর গড়ে ১০টি নদীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। ইতোমধ্যে দখল ও দূষণের কারণে বিলীন হয়ে গেছে ২৫টি নদী। বর্তমানে বিপন্ন নদীর সংখ্যা ১৭৪টি।

ঢাকাসহ বাংলাদেশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে আদালত থেকে বার বার নির্দেশনা এসেছে। সরকারও প্রায়শই নদীর ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। কিন্তু পরক্ষণেই আবার নদীগুলো দখল হচ্ছে। 

আমারসংবাদ/জেআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য