Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেয়াল ধসে পাকিস্তানে ১৩ শ্রমিক নিহত

দেয়াল ধসে পাকিস্তানে ১৩ শ্রমিক নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে দেয়াল ধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে এবং এখনো অনেকে নিঁখোজ রয়েছে।

গুলরাহ মুর এলাকার পেশোয়ার সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের কাছে প্রবল বৃষ্টির কারণে দেয়াল ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এরা সকলেই শ্রমিক। তারা দেয়ালের কাছে তাঁবুতে ঘুমাচ্ছিলেন। দেয়ালটি ১০০ ফুট চওড়া ও ১১ ফুট উঁচু ছিল। উদ্ধারকারী দল ধসে পড়া দেয়ালের নিচ থেকে ১২টি লাশ উদ্ধার করে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। এদিকে ইসলামাবাবদ পুলিশ জানিয়েছে, দেয়াল ধসে নিহত হয়েছে ১১ বছর বয়সী একটি কন্যাশিশু। মৌসুমি ভারি বৃষ্টিতে দুটি শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য