Thursday, April 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনতুন তিনটি চামড়াশিল্প নগরী হবে

নতুন তিনটি চামড়াশিল্প নগরী হবে

চামড়া খাতকে শক্তিশালী করে বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্য ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে নতুন তিনটি চামড়াশিল্প নগরী স্থাপন করবে সরকার। ইতিমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া যশোর জেলার রাজারহাটে আরেকটি চামড়াশিল্প নগরী স্থাপনের লক্ষ্যে ৫০ একর জমি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে তিনি বলেন, ‘আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) সঙ্গে বৃহৎ শিল্পের সংযোগ বাড়াতে সাব–কন্ট্রাক্টিং আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সাব-কন্ট্রাক্টিং সাপোর্ট প্রোগ্রামের অধীনে ২০০৯–১০ অর্থবছর থেকে চলতি ২০২৩–২৪ অর্থবছর পর্যন্ত ৭৮৫টি বৃহৎ শিল্পকে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।’

দেশের অর্থনৈতিক অঞ্চল নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, দ্রুততম সময়ে গোপালগঞ্জ, কুষ্টিয়া, সাতক্ষীরা, চাঁদপুর ও পাবনায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলগুলোর উন্নয়ন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী জানান, ইতিমধ্যে দেশের ২৯টি অর্থনৈতিক অঞ্চলে ২০০টির বেশি কোম্পানিকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ২ হাজার ২৫০ কোটি মার্কিন ডলার।

এর মধ্যে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হয়েছে ৫৫০ কোটি ডলার। বর্তমানে এসব অঞ্চলে ৪৩টি প্রতিষ্ঠান উৎপাদনে আছে। আরও ৭০টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে।

এ ছাড়া কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজম পার্ক ও নাফ ট্যুরিজম পার্ক এবং সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ককে পর্যটকবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য