Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনতুন নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন বিবৃতি অযৌক্তিক : ভারত

নতুন নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন বিবৃতি অযৌক্তিক : ভারত

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ বা সিএএ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বিবৃতির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘মার্কিন বিবৃতি ভুল, এমন ভুল তথ্য দেওয়া অযৌক্তিক।’ খবর সিনহুয়ার।

শুক্রবার ভারত এ প্রতিক্রিয়া জানায়। জয়সওয়াল আরও বলেছেন, ‘সিএএ নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়ে নয়। এটি রাষ্ট্রহীনতার সমস্যাকে মোকাবিলা করে। এছাড়া এটি মানবিক মর্যাদা প্রদান করে এবং মানবাধিকারকে সমর্থন করে।’এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে আইনটি বাস্তবায়নের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং মার্কিন প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল (সিএএ) ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের সংসদে পাস হওয়া একটি আইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য