Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ১৫

নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ১৫

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন মুসল্লী নিহত হয়েছে। ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা আমিমু মুস্তাফা জানান, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরসাইকেলে চড়ে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে।

এরপর বিক্ষিপ্তভাবে আমাদের ওপর গুলি চালাতে শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, দুপুর ২টার দিকে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ১৫ জন মারা যাওয়াসহ আরো কয়েকজন আহত হয়েছে।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে স্থানীয় সাংবাদিকদের কাছে রাজি হননি।

অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত ভারী অস্ত্রধারীরা গত দুই বছরে ওই এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে তারা। শত শত মানুষকে হত্যা করেছে।

তবে শুক্রবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য