Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনামাজে ইমামের কাঁধে চড়ল বিড়াল, ভিডিও ভাইরাল

নামাজে ইমামের কাঁধে চড়ল বিড়াল, ভিডিও ভাইরাল

মসজিদভর্তি মুসল্লিদের নিয়ে তারাবির নামাজ পড়াচ্ছেন ইমাম। এমন সময় বিড়াল এসে ইমামে কাঁধে উঠে বসে। বিরক্ত না হয়ে বিড়ালকে আদর করতে থাকেন সেই ইমাম। গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে এমন ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। 

ভিডিওতে দেখা যায়, বিড়াল কাঁধে ওঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কোরআন পড়ে যাচ্ছিলেন। এমনকি  ইমামের মুখের সঙ্গে মুখ লাগায় সেই বিড়াল। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে যায়। 

আল-অ্যারাবিয়া সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। তিনি আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদে ইমাম। সামজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন। 

সূত্র : আল-অ্যারাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য