Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনারী মুসল্লিদের সুবিধা নিশ্চিতে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত

নারী মুসল্লিদের সুবিধা নিশ্চিতে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত

নারী মুসল্লিদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে হারাম শরিফের নারী উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়েছে। হারাম শরিফের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি শায়খ ড. আব্দুর রহমান আস সুদাইসের নির্দেশে ওই কমিটি গঠন করা হবে।

আরব মিডিয়াগুলোর সূত্রে জানা যায়, হারাম শরিফের মহিলা উপদেষ্টা পরিষদ গঠনের উদ্দেশ্য হলো, হারাম শরিফে নারী মুসল্লিদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। একইসাথে হারাম শরিফের ব্যবস্থাপনা পর্ষদে নারীদের ক্ষমতায়ন করা।

সূত্রে জানা যায়, মহিলা উপদেষ্টা পরিষদ আধুনিক ব্যবস্থায় নারী মুসল্লিদের সার্বিক সুবিধা-সুবিধা নিশ্চিত করবে। যেকোনো অসুবিধা এড়াতে সহায়তা ও নির্দেশিকা প্রদান করবে।

সূত্র : এক্সপ্রেস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য