Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনিকাব নিষিদ্ধ যেখানে

নিকাব নিষিদ্ধ যেখানে

মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে গত ১ ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে। রেডিও ফ্রি এশিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই আইন ভঙ্গ করলে ২৩০ ডলার জরিমানা গুনতে হবে।

কিরগিজস্তানের আইনপ্রণেতারা বলেছেন, নিরাপত্তার জন্য নিকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে- যেন প্রকাশ্যে মানুষের মুখ দেখা যায় এবং তাদের চিহ্নিত করা যায়। তবে দেশটির বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, এই আইনের ফলে নারীরা কী পরবে- তাদের এই স্বাধীনতা খর্ব হবে। গত কয়েক বছর ধরে দেশটিতে নিকাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে নিকাব নিষিদ্ধ হলো। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।

রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তান ছাড়াও মধ্য এশিয়ার তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানে স্কুল, অফিস ও সরকারি ভবনে হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে। সূত্র : রেডিও ফ্রি এশিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য