Thursday, September 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনিজেকে আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন সালেহ

নিজেকে আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন সালেহ

রাজধানী কাবুলসহ বেশিরভাগ প্রদেশ তালেবানের দখলে যাওয়ার দুই দিন পর আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের ‘বৈধ ও সাংবিধানিক’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।

কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে চলে যাওয়া এই ভাইস প্রেসিডেন্ট আজ মঙ্গলবার নিজেকে দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।

টুইটারে দেওয়া বার্তায় আমরুল্লাহ সালেহ বলেছেন, ‘আফগানিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পলায়ন অথবা মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে আমি দেশের ভেতরে আছি এবং আমিই দেশের একমাত্র বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট। আমি সব নেতার সমর্থন এবং সহায়তা পাওয়ার জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

তালেবানের কাবুল দখল এবং প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে আফগান সরকারের পতন হয়। গনি নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর দেশ ছাড়ার গুঞ্জন উঠলেও অপর এক টুইট বার্তায় কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে আছেন বলে নিশ্চিত করেন।

টুইটে তিনি কখনোই তালেবানের কাছে মাথানত করবেন না বলে হুঙ্কার দিয়ে বিদ্রোহী এই গোষ্ঠীকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য