Friday, May 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয়নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির, ৩০ আসনে ভোট...

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির, ৩০ আসনে ভোট পুনর্গণনায় মামলা করবে ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনে বিজয়ীদের শপথ স্থগিত রাখার আবেদনও করেছে দলটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে নির্বাচনী ফলাফল মেনে নিয়ে স্বীকৃতি দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে বহু ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতি হয়েছে। বিশেষ করে ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। তিনি দাবি করেন, কিছু আসনে ফলাফল ঘোষণা করতে অস্বাভাবিক সময় নেওয়া হয়েছে এবং কোথাও কোথাও পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ইতোমধ্যে দলটি আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মী, সমর্থক ও পোলিং এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটছে। এমনকি নারীদের ওপরও আক্রমণের অভিযোগ তোলেন তিনি। কিছু এলাকায় সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন।

জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সংশ্লিষ্ট ৩০টি আসনে ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এসব আসনের গেজেটও প্রকাশ করা হয়েছে। তবে এসব আসনের ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার পাশাপাশি বিজয়ীদের শপথ না পড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য