Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরনেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের

নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তারা যে অপরাধ করছে তার জন্য তাকে (নেতানিয়াহুকে) জবাবদিহি করতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে এমনটা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গাজা যুদ্ধ নিয়ে সারা বিশ্বেই চলছে অবিরত আলোচনা। এই যুদ্ধে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ইসরাইলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সবশেষ সোমবার ইসরাইলের বিমান হামলায় লেবাননে প্রায় ৫০০ জন মারা গেছেন। পাল্টা হামলার হুমকি দেওয়া হচ্ছে হিজবুল্লার পক্ষ থেকেও।

এরদোয়ান বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েল নতুন করে বেপরোয়া গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য