Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরন্যাটো সম্প্রসারণের কারণেই ইউক্রেনে আক্রমণ : পুতিন

ন্যাটো সম্প্রসারণের কারণেই ইউক্রেনে আক্রমণ : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার দেশের সীমান্তের চারপাশে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য হুমকি’ বলে অভিহিত করেছেন। আর এই জন্যই ইউক্রেনে আক্রমণ চালানো হয়েছে বলে জানান তিনি। গতকাল সোমবার হাজারো রুশ সেনার উপস্থিতিতে প্রতি বছরের মতো এবারো মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে বক্তব্য রাখেন পুতিন। এ দিন দ্রুত মঞ্চে উঠতে দেখা যায় তাকে। এরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। একইসাথে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ যোদ্ধাদের প্রতি শোক জানান পুতিন।


নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৭৭তম বার্ষিকীতে তিনি উপস্থিত প্রবীণদের অভিনন্দন জানান। প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘রাশিয়ার নিরাপত্তার জন্য ইউক্রেনে লড়াই করছে রুশ যোদ্ধারা।’ ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের আক্রমণ প্রয়োজনীয় ও সময়োপযোগী। একটি দেশের স্বাধীন, শক্তিশালী, সার্বভৌম দেশের সঠিক সিদ্ধান্ত।’ এ সময় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘পশ্চিমারা রাশিয়ার কথা শুনতে চায়নি। তাদের অন্য পরিকল্পনা ছিল। ক্রাইমিয়াসহ আমাদের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল পশ্চিমারা।’ রাশিয়ান সেনাদের উদ্দেশে পুতিন বলেন, ইউক্রেনে রুশ বাহিনী ‘নাৎসিবাদের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এর জন্য সব কিছু করা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই বিশ্বযুদ্ধের ভয়াবহতা আবার ঘটবে না। পুতিন বলেন, ডনবাসে যুদ্ধরত রুশ সেনা ও স্বেচ্ছাসেবীরা তাদের মাতৃভূমির জন্য লড়াই করছে। তিনি বলেন, প্রতিটি সেনাসদস্য ও অফিসারের মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। তাদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্র তার সবকিছু করবে। পুতিনের দাবি, পূর্ব ইউক্রেনের ডনবাসে একটি শাস্তিমূলক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা। ইউক্রেনে এখন রাশিয়ার সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শহরটি। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পরই রেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু করে বিশাল পদাতিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেয়া লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়।


রাশিয়া ও বেলারুশের ২৬০০ সেনার ওপর নিষেধাজ্ঞা : ইউক্রেনের বুচা শহরে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনে রাশিয়া ও বেলারুশের প্রায় দুই হাজার ৬০০ সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন রোববার এ ঘোষণা দেন। খবর রয়টার্স ও ইয়াহু নিউজের। রুশ ও তাদের মিত্রবাহিনীর ক্ষেত্রে ভিসা সংক্রান্ত এক নতুন ঘোষণায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আরো জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর ২৫৯৬ জন সদস্য এবং বেলারুশের ১৩ সেনা কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাদের পরিবারও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
রুশ ৩ টিভি ও ২৭ ব্যাংক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা : যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার তিনটি রুশ টেলিভিশন নিষিদ্ধ করার পাশাপাশি গ্যাজপ্রোম ব্যাংকের ২৭ জন নির্বাহী কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থানীয় সময় রোববার এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মার্কিন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সেই সাথে রুশদের ব্যাংকিং সেবা দেয়া নিষিদ্ধ করা হয়েছে। জি৭ নেতাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকের মধ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।


ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর চাপ আরো বাড়িয়ে দেয়ার মার্কিন সর্বশেষ উদ্যোগ এটি। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, এটা পূর্ণ নিষেধাজ্ঞা নয়। আমরা গ্যাজপ্রোমের সম্পদ জব্দ করছি না। এমনকি গ্যাজপ্রোমের সাথে কোনো লেনদেনও নিষিদ্ধ করছি না। আমরা তাদের কিছু শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছি।


রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জি-৭ নেতাদের : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বিশ্বের সাত শিল্পোন্নত দেশের সংগঠন জি-৭ এর নেতারা। এ নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা ধাপে ধাপে কমিয়ে আনবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক সভায় এ ব্যাপারে একমত হন তারা। এদিকে রাশিয়ার সামরিক অভিযানের সংশ্লিষ্টতার অভিযোগে রুশ আর্থিক প্রতিষ্ঠান গ্যাজপ্রোম ব্যাংকের নির্বাহী ও অন্য কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর একক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।


জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। এদিন সংগঠনের বর্তমান চেয়ারম্যান জার্মানির উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠক যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জি-৭ সদস্য দেশগুলোর নেতারা। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আলোচনায় বৈঠকে অন্তর্ভুক্ত করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও। বৈঠকের পর এক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জি-৭।


ইউক্রেনকে নতুন অস্ত্র দেবে কানাডা : রাজধানী কিয়েভে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের জন্য নতুন অস্ত্র ও সরঞ্জামের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সাথে তিনি জানান ইউক্রেনে মস্কোর আগ্রাসনের সাথে সংশ্লিষ্ট রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। ট্রুডো বলেন, ‘আজ, আমি আরো সামরিক সহায়তা, ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজ, ছোট অস্ত্র, গোলাবারুদ এবং ডিমাইনিং অপারেশনের জন্য তহবিলসহ অন্যান্য সহায়তা ঘোষণা করছি।’


জেলেনস্কির সমালোচনা মারিউপোলের যোদ্ধাদের : আজভস্তাইল ইস্পাত কারখানার ভূগর্ভস্থ বাংকার ও টানেলগুলোতে আশ্রয় নিয়ে থাকা কট্টরপন্থী আজভ ব্যাটেলিয়নের যোদ্ধারা ইউক্রেন সরকারের সমালোচনা করেছে, কিয়েভ মারিউপোল রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মারিউপোলের এই বিশাল ইস্পাত কারখানা এলাকাটি কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার বাহিনীগুলো, তারা আজভ ব্যাটেলিয়নের প্রতিরোধকারীদের অস্ত্র নামিয়ে রেখে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে।
গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পথে বাধা হয়ে আছে এই একটি কারখানায় থাকা হাজারখানেক ইউক্রেনীয় যোদ্ধা। ইস্পাত কারখানাটির দুর্ভেদ্য বাংকার ও গোলকধাঁধার টানেলগুলোতে আশ্রয়ে নিয়ে থাকা ইউক্রেইনীয় যোদ্ধারা জানিয়েছেন, তারা রাশিয়ার বাহিনীগুলোর কাছে আত্মসমর্পণ করবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য