Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপদ্মায় দুই নৌযানের সংঘর্ষে নিহতের সংখ্যা ২৬

পদ্মায় দুই নৌযানের সংঘর্ষে নিহতের সংখ্যা ২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন বেশ কয়েকজন। আজ সোমবার সকাল সাতটার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিজ্ঞাপন

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ২৬ জনের লাশ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও নৌ–পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে সহায়তা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য