Tuesday, September 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপবিত্র কাবা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবার সুযোগ পেলেন হিফজ শিক্ষার্থীরা

পবিত্র কাবা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবার সুযোগ পেলেন হিফজ শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক তৎপরতা বাড়াতে এবার পবিত্র কাবাঘর প্রাঙ্গণে মুসল্লিদের সেবা দিচ্ছেন মক্কার হিফজ শিক্ষার্থীরা। পবিত্র কাবাঘর প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুগন্ধি ছড়ানো কর্মসূচি, মুসল্লিদের আতিথেয়তা, জট কমানোসহ বিভিন্ন ধরনের কাজ করছেন তাঁরা। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মক্কার ঐতিহ্যবাহী হামজা আল কুফি হিফজ মাদরাসার শিক্ষার্থীদের কাবা প্রাঙ্গণে অভ্যর্থনা জানায় স্বেচ্ছসেবা সমন্বয় বিভাগের পরিচালক আদিল রাজাউল্লাহ আল জুহানি।

জেনারেল প্রেসিডেন্সির ওয়েবসাইট থেকে জানা যায়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক মনোভাব তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের পবিত্র কাবাঘর প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে পরিচিত করা হয়।
স্বেচ্ছাসেবা বিভাগের পরিচালক আদিল আল জুহানি বলেন, পবিত্র কাবা প্রাঙ্গণের মুসল্লিদের স্বেচ্ছাসেবায় অংশ নিয়েছেন হিফজ বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে তারা তাওয়াফ প্রাঙ্গণ ধৌতকরণ, জায়নামাজ পরিচ্ছন্নতা কর্মসূচি ও মুসল্লিদের বিভিন্ন সেবা কার্যক্রম পালন করেছেন। শিক্ষার্থীরা পবিত্র মসজিদুল হারামে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দেওয়া হয়।

সূত্র : হারামাইন ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য