Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপরীক্ষার হলে হিজাব পরে প্রবেশের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন মুসলিম ছাত্রীদের

পরীক্ষার হলে হিজাব পরে প্রবেশের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন মুসলিম ছাত্রীদের

ভারতের কর্ণাটকে পরীক্ষার হলে হিজাব পরে প্রবেশের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন স্থানীয় মুসলিম ছাত্রীরা।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, খুব শিগগিরই এই মামলার শুনানিতে তিন বিচারপতির একটি বেঞ্চ নির্ধারণ করা হবে।

আইনজীবী সাদান ফারাসত প্রধান বিচারপতিকে জানান, আগামী ৯ মার্চ কর্ণাটকের ওই শিক্ষার্থীদের পরীক্ষা। তখন পরীক্ষার হলে হিজাব পরে প্রবেশের সুযোগ নেই। কারণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে প্রবেশ নিয়ে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।

তখন প্রধান বিচারপতি বলেছেন, তিনি বিষয়টি দেখবেন। এর জন্য তিন বিচারপতির একটি বেঞ্চ নির্ধারণ করবেন।

এর আগে ২০২২ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। এক বিচারপতি বলেছিলেন, রাজ্যসরকার ওই ইউনিফর্ম নিয়ে নির্দেশ দিতে পারে। অন্যজন বলেছিলেন, হিজাব পরা না পরার বিষয়টি রাজ্যসরকার নির্ধারণ করতে পারে না। এরপর এই মামলার জন্য প্রধান বিচারপতি তিন বিচারপতির বেঞ্চ নির্ধারণ করেন।

এরও আগে একই বছর ২৩ জানুয়ারি হিজাব নিয়ে একই আবেদন করেছিলেন কয়েকজন ছাত্রী। তার জন্যও তিন বিচারপতির বেঞ্চ নির্ধারণ প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, প্রথম ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারীদের হিজাব পরে প্রবেশ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল। সেখানে এক কলেজের ছাত্রীরা হিজাব পরে প্রবেশ করতে চাইলে এটাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। পরে বিষয়টি আইনি মামলায় গড়ায়। একপর্যায়ে কর্ণাটক হাইকোর্টে ওঠে মামলা।

রাজ্যসরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা জারি করতেই অনেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলা আপাতত সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে যেতে চলেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য