Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : রাশিয়া

পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : রাশিয়া

পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে সন্ত্রাসবাদ ও শরণার্থী প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (৭ অক্টোবর) মস্কোতে রাশিয়া আন্তর্জাতিক প্রদর্শনী ও ফোরামের একটি প্যানেল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

ল্যাভরভ বলেন, পশ্চিমাদের এই কূটনীতির ফলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে ইউক্রেন, ইরাক, লিবিয়া ও সিরিয়ায়। এতে সন্ত্রাসবাদ ও চরমপন্থা, মানুষের ভাগ্যাহত হওয়া এবং লাখ লাখ উদ্বাস্তু প্রবাহ বৃদ্ধি পায়।

তিনি বলেন, পশ্চিমারা ‘অন্যের খরচে নিজের সমস্যা সমাধান করতে এবং অন্যের সম্পদ শোষণ করতে অভ্যস্ত।’

তিনি আরো বলেন, পশ্চিমারা এতো নির্লজ্জভাবে ও অবিরতভাবে সবার ওপর আধিপত্য চাপিয়ে দিতে পারে না।

সূত্র : আনাদুলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য