Monday, September 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাঁচ মাসে হাফেজ হলেন শিশু ফাহাদ

পাঁচ মাসে হাফেজ হলেন শিশু ফাহাদ

মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে বিস্ময়কর নজির স্থাপন করেছেন শিশু জান্নাতুল নাঈম ফাহাদ। সাড়ে ৯ বছর বয়সী এই শিশুর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামে। তাঁর বাবার নাম মো. মোখলেছুর রহমান। তিনি কুয়েত প্রবাসী।

ফাহাদ পাকুন্দিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া গ্রামের দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখানেই তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।
দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম জানান, হিফজ শুরু করার পরই আমরা ফাহাদের মধ্যে ভিন্ন রূপ প্রতিভা অনুভব করি। সে মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ। তবে সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে। ফাহাদ ও তার মাদরাসার জন্য দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন তিনি।

তিনি আরো জানান, নুরানি ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তার সময় লেগেছে মাত্র ৯ মাস। ফাহাদের ঐকান্তিক ইচ্ছা, প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সে যেন বড় হয়ে দেশবাসীর সেবা করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য