Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে ক্ষুব্ধ সৌদিরা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে ক্ষুব্ধ সৌদিরা

সৌদি আরবের নেটাগরিকরা এবার ক্ষেপলেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির উপর। সম্প্রতি পাকিস্তানে সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকির সঙ্গে এক বৈঠকে তার বসার ভঙ্গি নিয়ে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, সৌদি রাষ্ট্রদূতের সামনে পায়ের ওপর পা তুলে বসেন কোরেশি। বিষয়টিকে সৌদি নাগরিকরা ‘অপমানজনক’ হিসেবে উল্লেখ করেছেন। খবর আল আরাবিয়ার।

জানা গেছে, গত মঙ্গলবার সৌদি রাষ্ট্রদূতের আঞ্চলিক বিভিন্ন বিষয়াদি নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন কোরেশি। সেই বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, শাহ মাহমুদ কোরেশি বাম পায়ের ওপর ডান পা তুলে বসেছেন। তার ডান পা সৌদি রাষ্ট্রদূতের দিকে মুখ করা। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বসার এমন ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি নিন্দা জানিয়েছেন সৌদি নাগরিকরা।

টুইটারে একজন ব্যঙ্গ করে লেখেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অতুলনীয় আথিতিয়তায় বরণ করেছেন। আরেকজন লেখেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যদি চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় না থাকে তাহলে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সামনে এভাবে বসা চরম ধৃষ্টতা, বোকামি এবং মৌলিক কূটনৈতিক প্রটোকল বিরোধী। আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর জায়গায় যদি আমি হতাম, তাহলে বৈঠক ছেড়ে চলে আসতাম।
বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য