Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানের ভয়াবহ হামলা, নিহত ৫২

পাকিস্তানের ভয়াবহ হামলা, নিহত ৫২

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে কয়েকটি ঘটনায় অস্ত্রধারীদের হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন সৈন্য এবং ২৭ জন সন্ত্রাসী রয়েছে বলে আইএসপিআর মঙ্গলবার জানিয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইংটি জানায়, উপজাতীয় এলাকায় ১১-১২ ডিসেম্বর রাতের বেলায় ওইসব হামলা হয়। কয়েকটি স্থানে গোলাবিনিময়ের সময় তারা নিহত হয়।

হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জেহাদ পাকিস্তান।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে পাঠানকোটের কায়দায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালির বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় ফিদায়েঁ উগ্রবাদীদের একটি দল। সেনাবাহিনীর সাথে গুলিবিনিময়ে মৃত্যু হয়েছে ৯ উগ্রবাদীর। সেই হামলারও দায় নেয় তেহরিক-ই-জেহাদ। এর আগেও ডেরা ইসমাইল খান শহরে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যার ফলে মৃত্যু হয় ৫ জনের।

উল্লেখ্য, এই ডেরা ইসমাইল খান শহর মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল এবং অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য