Monday, September 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ৫

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ৫

পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন। ঠিক কী কারণে বিস্ফোরণটি হয়েছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার পুলিশ এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে সেটির মালিক একজন ব্যক্তি যিনি একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। মূলত বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাটাঘাটি করা হচ্ছিল। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণের পরপরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য