Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

পাকিস্তানে আগামী বছরের ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে বিষয়টি অবগত করেছে।

সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে একটি শুনানিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন পেছানোর বিপক্ষে দেশটির সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েন (এসসিবিএ) ও সাবেক ক্ষমতাসীন দল ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং আরো কয়েকটি পক্ষ এ বিষয়ে আবেদন করে।

আজ ইসিপির আইনজীবী সাজিল স্বতি আদালতকে জানান, সীমানা নির্ধারণের কার্যক্রম শেষ করে আগামী ১১ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা নির্ধারণের কাজটি আগামী ৩০ নভেম্বর শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

তিনি উচ্চ আদালতকে আরো জানান, সীমানা নির্ধারণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম জানুয়ারির ২৯ তারিখের মধ্যে সম্পন্ন হবে।

তিনি আরো জানান, সীমানা নির্ধারণ কার্যক্রম শেষ হওয়ার পর ৩ থেকে ৫ দিন লাগবে এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে। এরপর যদি আমরা ডিসেম্বরের ৫ তারিখ থেকে ৫৪ দিন হিসাব করি তাহলে সে দিনটি দাঁড়ায় ২৯ জানুয়ারি।

সূত্র : দি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য