Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয়পাকিস্তান-ভারত থেকে ১ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ

পাকিস্তান-ভারত থেকে ১ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ

ভারত ও পাকিস্তান থেকে মোট ৫৮১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পাকিস্তান থেকে আমদানি বিবরণ : কমিটি সরকার টু সরকার (জিটুজি) চুক্তির আওতায় পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে।

শুল্ক ও ভ্যাট ছাড়াই ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে এ চাল কেনা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতি টনের দাম পড়বে ৪৯৯ ডলার।

ভারত থেকে আমদানির বিবরণ : আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আরো ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে।

মেসার্স গুরুদিও এক্সপোর্ট করপোরেশন প্রাইভেট লিমিটেড প্যাকেজ-৬ এর আওতায় প্রতি টন ৪৫৪ দশমিক ১৪ মার্কিন ডলার হারে চাল সরবরাহ করবে।

খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী এ লেনদেনে ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি দু’ লাখ টাকা।

অন্যান্য আমদানি অনুমোদন : সিসিজিপি সভায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চিনি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সয়াবিন তেল, পাম তেল এবং মসুর ডাল আমদানিরও অনুমোদন দেয়া হয়েছে। সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য