Wednesday, September 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তান সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর ব্যাপক মহড়ার আয়োজন

পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর ব্যাপক মহড়ার আয়োজন

রাজস্থানের পোখরানে শক্তি প্রদর্শন করতে চলেছে ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তান সীমান্ত লাগোয়া মরুভুমিতে আকাশ যুদ্ধের মহড়ার নাম দেয়া হয়েছে ‘অপারেশন বায়ুশক্তি ২০২৪’। আগামী ১৭ ফেব্রুয়ারি এই মহড়া শুরু বলে শুক্রবার জানিয়েছেন বায়ুসেনার ‘এয়ার ভাইস মার্শাল’ এপি সিংহ।


পোখরানের মরুভূমিতে এর আগেও বেশ কয়েক বার ভারতীয় বিমানবাহিনী ‘বায়ুশক্তি’ মহড়া হয়েছে। তবে এবারেই প্রথম ফ্রান্স থেকে আনা যুদ্ধবিমান রাফাল এবং দেশীয় প্রযুক্তিকে তৈরি ‘হালকা যুদ্ধ হেলিকপ্টার’ (লাইট কমব্যাট চপার) ‘প্রচণ্ড’ অংশ নিচ্ছে এই মহড়ায়। এছাড়া রুশ ‘সুখোই-৩০ এমকেআই’ এবং ‘মিগ-২৯’, ফরাসি মিরাজ-২০০০ এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস অংশ নিয়েছে ‘অপারেশন বায়ুশক্তি’-তে।

সেইসাথে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি বহুমুখী ব্যবহারযোগ্য হেলিকপ্টার ‘ধ্রুব’ এবং কয়েক ধরনের সামরিক পরিবহণ হেলিকপ্টারও এই মহড়ায় অংশ নেবে।

‘পাকিস্তানের নাকের ডগায়’ ভারতীয় বিমান বাহিনীর এই শৌর্য প্রদর্শনে মোট ৭৭টি যুদ্ধবিমান, পাঁচটি সামরিক পরিবহণ বিমান এবং ৪১টি হেলিকপ্টার অংশ নেবে বলে ভারতীয় বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে। সেইসাথে থাকবে ভারতীয় স্থলসেনার বিমান শাখা, ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর রুদ্র এবং চিনুক হেলিকপ্টার। লেজার গাইডেড বোমা, ‘আকাশ থেকে ভূমি’, ‘আকাশ থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র-সহ নানা অস্ত্র এবং সরঞ্জামও ব্যবহৃত হবে এই মহড়ায়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য