Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাহাড় ও সমতলে কোনো বৈষম্য দেখতে চাই না

পাহাড় ও সমতলে কোনো বৈষম্য দেখতে চাই না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শিক্ষা ও চিকিৎসাসেবার ক্ষেত্রে আমরা দেশের সমতল এবং পাহাড়ে বৈষম্য দেখতে চাই না। ঢাকায় বসে একজন নাগরিক যে ধরনের সুবিধা পাবেন, বান্দরবানে বসবাসকারী সাধারণ মানুষও যাতে সে সুবিধা পেতে পারেন- সেজন্যই আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি।’ তিনি বলেন, ‘আমরা সারা দেশের পাহাড় ও সমতলে বিশ্বমানের শিক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই।’

গতকাল সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) মিলনায়তনে আয়োজিত ছাত্র-জনতার মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় ও চট্টগ্রামের সমন্বয়কসহ বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তরুণরা উপস্থিত ছিলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো ওত পেতে আছে। সুযোগ পেলেই তারা বহু জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার ওপর আঘাত হানতে পারে।’ এমন অবস্থায় জুলাই-আগস্টে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে আহতদের দেখতে এবং ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করতে তিনি বান্দরবান সফরে আসেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্টদের সরাতে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তারা তো কোনো পদ-পদবি চাননি। আন্দোলন শেষে আমরা যখন রাষ্ট্র ও সরকার মেরামতের কাজে হাত দিয়েছি, তখন অনেকেই পদ-পদবির জন্য উঠেপড়ে লেগেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য