Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘পুরুষ কর্মীদের পার্লারে মুসলিম নারীদের যাওয়া নিষিদ্ধ’

‘পুরুষ কর্মীদের পার্লারে মুসলিম নারীদের যাওয়া নিষিদ্ধ’

পুরুষরা কর্মরত আছেন- এমন বিউটি পার্লারে মুসলিম নারীদের যাওয়া নিয়ে পরামর্শ দিয়েছেন ভারতের এক মাওলানা। দেশটির ওই মাওলানা বলেছেন, ‘পুরুষ কর্মীদের পরিচালিত বিউটি পার্লারে মুসলিম নারীদের যাওয়া উচিৎ নয়। এটি একেবারেই নিষিদ্ধ বিষয়।’ আজ শুক্রবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের উত্তর প্রদেশের মুফতি আসাদ কাশমি নামের ওই মাওলানা অবশ্য জানিয়েছেন, যেসব বিউটি পার্লারে নারীরা কাজ করেন, সেখানে যেতে মুসলিম নারীদের বাধা নেই। কাশমি শুধু পুরুষ কর্মীদের বিউটি পার্লারে নারীদের যাওয়া নিয়ে আপত্তির কথা জানিয়েছেন।  

পুরুষ কর্মীদের পার্লারে নারীদের মেকআপ করাকে কাশমি নিষিদ্ধ ও বেআইনি হিসেবে উল্লেখ করেছেন। তিনি মুসলিম নারীদের নারী পরিচালিত পার্লারে যাওয়ার পরামর্শ দেন। 

তার এমন বক্তব্যে দেশটিতে সমালোচনার ঝড় তুলেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তার এমন মন্তব্য উত্তর প্রদেশের কানপুরের সাম্প্রতিক এক ঘটনা মনে করিয়ে দেয়। স্ত্রী ভ্রু প্লাক করেছেন, ভিডিও কলে এমনটি দেখার পরই তাকে তালাক দেন সৌদি আরবে কর্মরত এক ব্যক্তি। 

স্ত্রীর দিকে দেখেই সেলিম নামের ওই ব্যক্তি বলেন, ‘তুমি এতদূর এগিয়ে গেছ। আমার সমস্ত আপত্তি সত্ত্বেও তুমি ভ্রু প্লাক করালে? আজ থেকে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্তি দিলাম।’ এরপরই সেলিম তিনবার তালাক শব্দ উচ্চারণ করে ফোন কেটে দেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য