Sunday, May 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপুরো দেশ থেকেই এবার খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করা হবে: পশ্চিমবঙ্গে জয়ের...

পুরো দেশ থেকেই এবার খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করা হবে: পশ্চিমবঙ্গে জয়ের পর অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়; পুরো ভারত থেকেই ‘অনুপ্রবেশকারীদের’ খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হবে। শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনে কনভেনশন সেন্টার হলে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী ২০৭ বিধায়ককে নিয়ে পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে অমিত শাহ এ কথা বলেন। বৈঠকের পর তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা দেন।

অমিত শাহ বলেন, বিজেপি এবার এই বাংলায় হিংসামুক্ত নির্বাচন দেখিয়ে প্রমাণ করেছে, বিজেপি হিংসা চায় না; শান্তি চায়। সন্ত্রাস চায় না; উন্নয়ন চায়। ভয় নয়; ভয়মুক্ত বাংলা গড়তে চায়। শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে অমিত শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যের উন্নয়নের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, শুভেন্দু অধিকারী তা অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি বলেন, এই রাজ্যকে সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থেকে তিনি বিচ্যুত হবেন না। বরং ‘ডাবল ইঞ্জিন’ সরকার গড়ে তৃণমূল সরকারের সব দুঃশাসন শেষ করে নতুন বাংলা গড়া হবে এবং দুর্নীতির মূল উৎপাটন করা হবে।

বিজেপি নেতা আরও জানান, নারীদের মাসে তিন হাজার রুপি দেওয়া হবে। বেকার ভাতা চালু এবং বিনা মূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। তিনি বলেন, মানুষের সুরক্ষা দেওয়া এবং ভয়মুক্ত সমাজ গড়া বিজেপির অঙ্গীকার। তিনি আরও বলেন, ‘এবার আমাদের সীমান্ত সুরক্ষিত হবে। অনুপ্রবেশকারীদের আর সীমানা পেরিয়ে ঢোকা সম্ভব হবে না। বিনয়ের সঙ্গে পরিশ্রম বিজেপির সাফল্যের দরজা খুলে দিয়েছে। এই বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার উন্নয়ন, নারীকল্যাণ, নারী নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া এবং দলমুক্ত প্রশাসন গড়ার জন্য ব্রতী হবেন।’

আর জি কর–কাণ্ড এবং সন্দেশখালী কাণ্ড নিয়ে কমিশন গঠন করা হবে বলেও অমিত শাহ ঘোষণা দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন এবং এরপর পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা কমবে, প্রশাসনের রাজনৈতিকীকরণ বন্ধ হবে এবং উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি সকলের আশীর্বাদে এই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ায় রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানাই। আমি বলতে চাই, এই নির্বাচনকে ঘিরে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন থেকে সব কাজ হবে “আমি নয়, আমরা” এই আদর্শ মেনে। আমি আপনাদের সব স্বপ্নপূরণে এগিয়ে যাব।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে উন্নয়ন প্যাকেজ দিয়েছেন তা বাস্তবায়নই তার কাজের অগ্রাধিকার। আর জি কর ও সন্দেশখালী কাণ্ডে কমিশন গঠন, অভিযুক্তদের বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তার ভাষায়, নতুন সরকারে ভয় নয়, ভরসা নিয়ে এগোতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য