Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে অন্তত ৫৭ জন কর্মকর্তাকে  বদলি করা হয়েছে। তাদের মধ্যে ডিএমপির ১৮ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার প্রধান ও অতিরিক্ত আইজি মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি  মো. শাহ আলমকে। মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত অন্য এক আদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে। এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে,  পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কামালকে সিআইডি সদর দপ্তরে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রামের আরআরএফের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ সদর দপ্তর, এপিবিএন-৩ খুলনার অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে ডিএমপি’র  যুগ্ম কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাসান মো. শওকত আলীকে ডিএমপি’র যুগ্ম কমিশনার, এপিবিএন-৭ সিলেটের অধিনায়ক ফরিদুল ইসলামকে ডিএমপি’র যুগ্ম কমিশনার ও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ডিএমপি’র যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে ২৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ডিএমপি’র ১৬ জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মর্যাদার কর্মকর্তাকে ঢাকার বাইরে এবং ১২ জনকে ডিএমপিতে এবং ১ জনকে ডিএমপি’র অতিরিক্ত উপপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।  বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে গোয়েন্দা-গুলশান বিভাগের জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ ?সুপার হিসেবে, ট্রাফিক-তেজগাঁও বিভাগের সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ?সুপার হিসেবে, গোয়েন্দা-লালবাগ বিভাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ ?সুপার হিসেবে, গোয়েন্দা-রমনা বিভাগের মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ ?সুপার হিসেবে, ডিপ্লোম্যাটিক বিভাগের রবিউল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গোয়েন্দা-মিরপুর বিভাগের মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গোয়েন্দা-মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, রমনা বিভাগের মোহাম্মদ আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মতিঝিল বিভাগের হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ওয়ারী বিভাগের মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ওয়ারী বিভাগের মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,  তেজগাঁও বিভাগের এইচএম আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মিরপুর বিভাগের মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী অশরাফুল আজীমকে চট্টগ্রাম খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, রাজশাহীর সারদা পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ফারুক আহমেদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ও সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসান, এসবি ঢাকার পুলিশ সুপার ও সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার ও সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সুফিয়ান আহমেদ, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলাম, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক, পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার মো. শাহরিয়ার আলী, নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, সিআইডির বিশেষ পুলিশ সুপার রওনক জাহান ও পিবিআইয়ের পুলিশ সুপার রওনক আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে অতিরিক্তি উপ-কমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে। এর বাইরে ডিএমপি সদর দপ্তরের পৃথক এক আদেশে ডিসি পদে পাঁচজনকে দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপি’র আদেশে বলা হয়েছে, এডিসি মোহাম্মদ ওসমান গনিকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) লজিস্টিক, এডিসি মো. আসফিকুজ্জামান আকতারকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগ, এডিসি প্রত্যুষ কুমার মজুমদারকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মিরপুর বিভাগ, এডিসি মো. রাকিব খানকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ট্রাফিক মিরপুর বিভাগ ও এডিসি মো. জিয়া উদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা গুলশান বিভাগে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বদলি করা হলো।

ওদিকে, ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)/পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উত্তরা পশ্চিম থানার বিএম ফরমান আলীকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, শাহবাগ থানার মো. মোস্তাজিরুর রহমানকে বরিশালের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, তেজগাঁও থানার মোহাম্মদ মহসীনকে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, গুলশান থানার মো. মাজহারুল ইসলামকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পল্টন থানার মনির হোসেন মোল্লাকে রংপুর রেঞ্জে বদলির আদেশ বাতিল করে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মতিঝিল থানার মো. আবুল কালাম আজাদকে পিরোজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ও পল্লবী থানার  অপূর্ব হাসানকে ঠাকুরগাঁওয়ের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এ ছাড়া মো. আবু সাঈদ আল মামুনকে চট্টগ্রাম রেঞ্জের বান্দরবানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আনিচুর রহমান মোল্লাকে ময়মনসিংহ রেঞ্জের শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কাজী মাইনুল ইসলামকে নেত্রকোনার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, শেখ শাহানুর রহমানকে খাগড়াছড়ির এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আবু আনসারকে জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ রিজাউল হককে সিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ জহিরুল ইসলামকে এসবি ঢাকার বদলির আদেশ বাতিল করে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, কাজী আবুল কালামকে ঢাকা রেঞ্জে বদলির আদেশ বাতিল করে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, মুন্সী সাব্বির আহমদকে লালমনিরহাটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. মাহাবুব রহমানকে গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বিএম মশিউর রহমানকে রাঙ্গামাটির এপিবিএন পিএসটিএস বেতবুনিয়ায় বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য