Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপূর্ণ প্রতিশোধ না নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সাথে কোনো যুদ্ধ বিরতি নয়: ইরান

পূর্ণ প্রতিশোধ না নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সাথে কোনো যুদ্ধ বিরতি নয়: ইরান

হামলার পূর্ণ প্রতিশোধ না নিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইসরাইল প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির প্রতিশোধ নেওয়া হবে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরাইলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরাইলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে।

এর আগে, ইসরাইলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু এ কর্মকর্তা জানিয়েছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য