Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপেঁয়াজ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিবি প্রধানের

পেঁয়াজ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিবি প্রধানের

পেঁয়াজ মজুদ বা বেশি দামে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন-অর-রশীদ। রোববার (১০ ডিসেম্বর ) তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। তাদের আইনের আওতায় আনতে হবে।

তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চকবাজার ও শ্যামবাজার এলাকায় ডিবি পুলিশ কাজ করছে।

ভারতীয় কর্তৃপক্ষ ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার পর শনিবার ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে পেঁয়াজের দাম কেজিতে ২০০ টাকার ওপরে উঠে যায়। সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য