৬. প্রথম অনুচ্ছেদ – হাঁচি দেয়া এবং হাই তোলা(بَابُ الْعُطَاسِ وَالتَّثَاؤُبِ)
৪৭৩৫-[৪] আবূ মূসা আল আশ্’আরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যদি হাঁচি দেয় এবং আল্লাহর প্রশংসা করে, তবে তোমরা তার জবাবে ’’ইয়ারহামুকাল্ল-হ’’ বলবে। আর যদি সে আল্লাহর প্রশংসা না করে, তবে তোমরা ’’ইয়ারহামুকাল্ল-হ’’ বলে জবাব দেবে না। (মুসলিম)[1]
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللَّهَ فَشَمِّتُوهُ وَإِنْ لَمْ يَحْمَدِ اللَّهَ فَلَا تُشَمِّتُوهُ» . رَوَاهُ مُسلم
[1] সহীহ : মুসলিম ৫৪-(২৯৯২), আহমাদ ১৯৬৯৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩০৯৪, আল আদাবুল মুফরাদ ৯৪১, আল মুসতাদরাক ৭৬৯০, শু‘আবুল ঈমান ৯৩৩০, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৯৭৪।
