Wednesday, October 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ: «من رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ فِي صُورَتِي»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে আমাকে স্বপ্নে দেখবে, সে সত্যই আমাকে দেখবে। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। (বুখারী ও মুসলিম)[1]

[1] সহীহ : বুখারী ১১০, ৬১৯৭; মুসলিম (২১৬৬)-১০, তিরমিযী ২২৭৬, ইবনু মাজাহ ৩৯০০, আল জামি‘উস্ সগীর ১১২০২, সহীহুল জামি‘ ৬২৫৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭২৯, ইবনু আবূ শায়বাহ্ ৩০৪৭১, আহমাদ ৯৩২৪, আবূ ইয়া‘লা ৫২৫০, সহীহ ইবনু হিব্বান ৬০৫২, ‘নাসায়ী’র কুবরা ৭৬২৯, দারিমী ২১৩৯, হিলইয়াতুল আওলিয়া ৭/২৪৬, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১১৫২, আল মু‘জামুল আওসাত্ব ৯৫৪, আল মুসতাদরাক ৮১৮৬।

ব্যাখ্যাঃ অত্র হাদীসটির ব্যাখ্যায় বিভিন্ন ধরনের মত বর্ণিত হয়েছে। বলা হয়, স্বপ্ন দেখা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগের সময়ের সাথে নির্দিষ্ট। আবার কেউ কেউ বলেছেন যে, এটা সব সময়ের জন্য। সুতরাং যে ব্যক্তি তাকে দুনিয়াতে স্বপ্নে দেখবে সে সত্য সত্যই তাকে দেখবে এবং পরকালে তার সাথে সাক্ষাত লাভ করবে। কারণ শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না। বলা হয় : যে ব্যক্তি সংবাদ দিবে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে স্বপ্নে দেখেছে তার স্বপ্ন সত্য এবং হক তা খারাপ স্বপ্ন নয়।

ইমাম নাবাবী (রহিমাহুল্লাহ) বর্ণনা করেছেন, এ বিষয়ে মতভেদ সংঘটিত হয়েছে। অতঃপর ইবনু বাকিল্লানী বলেছেনঃ এর অর্থ হলো নিশ্চয় তার স্বপ্ন সত্য এবং খারাপ স্বপ্ন নয়। যেমন কেউ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বার্ধক্য অবস্থায় স্বপ্ন দেখেছে। আবার কেউ কেউ যুবক অবস্থায় স্বপ্ন দেখেছে। (মিরক্বাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য