২১৭৩. নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের কাছে আগমন করেন অতঃপর বলেন, “তোমরা তোমাদের কাতারগুলো সোজা করবে –এই কথা তিনি তিনবার বলেন- আল্লাহর কসম, তোমরা অবশ্যই তোমাদের কাতারগুলো সোজা করবে, অন্যথায় আল্লাহ তোমাদের অন্তরসমূহের মাঝে বিরোধ সৃষ্টি করে দিবেন।”
[1] আবূ দাঊদ: ৬৬২; সুনান বাইহাকী: ৩/১০০-১০১; দারাকুতনী: ১/২৮২-২৮৩; সহীহ মুসলিম: ৪৩৬।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২)
