Sunday, June 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

৪৫৮৯-[১৪] আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন জনৈক ব্যক্তি এসে বলল : হে আল্লাহর রসূল! (প্রথমে) আমরা এমন একখানা ঘরে বসবাস করছিলাম, যেখানে আমাদের সংখ্যা ও সম্পদ বৃদ্ধি পেল। পরে আমরা সে ঘর পরিত্যাগ করে এমন এক ঘরে এসে উঠলাম, যেখানে আমাদের সংখ্যা ও সম্পদ হ্রাস পেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা এ ঘর পরিত্যাগ করো। কেননা এটা ভালো নয়। (আবূ দাঊদ)[1]

[1] হাসান : আবূ দাঊদ ৩৯২৪, আল আদাবুল মুফরাদ ৯১৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৭৯০, ‘বায়হাক্বী’র কুবরা ১৬৯৬৯।

ব্যাখ্যাঃ  ذَرُوْهَا ذَمِيْمَةً অর্থাৎ এটা ভালো না হওয়ার কারণে তোমরা তা পরিত্যাগ কর। ইবনুল ‘আসীর এ কথা বলেছেন। এর অর্থ হলো এটি পরিবর্তন করার মাধ্যমে তোমরা এটি ছেড়ে দাও। কারণ এটি ভালো না। এটির পরিবেশ-বাতাস তোমাদের অনুকূলে না। আরদাবালী তাঁর ‘‘আযহার’’ কিতাবে বলেছেন, তোমরা এটা ছেড়ে দাও এবং এটি পরিবর্তন করে তোমাদের যে মন্দ ধারণা আছে যে, এ বাড়ীতে বিপদ নাযিল হয় সেটি খাঁটি করে নাও।

ইমাম খত্ত্বাবী ও ইবনু ‘আসীর (রহিমাহুমাল্লাহ) বলেনঃ তাদেরকে বাড়ী পরিবর্তনের নির্দেশ দিলেন এজন্য যে, তাদের অন্তরে অপছন্দ সৃষ্টি হয়েছে এ বাড়ীতে থাকার কারণে তাদের বিপদ হচ্ছে, এ চিন্তাকে বাতিল করার জন্য। যখন তারা তাদের এ বাড়ী পরিবর্তন করবে তখন তাদের ধারণা দূর হয়ে যাবে। আর যে সন্দেহে তারা চিন্তাগ্রস্ত হয়েছিল তা দূর হয়ে যাবে। (‘আওনুল মা‘বূদ ৭ম খন্ড, হাঃ ৩৯১৯; মিরক্বাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য