Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই

২৭৮৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে প্রবেশ করেন এবং উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর পাশে বসেন। অতঃপর তিনি তাকে কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করেন –অথবা কোন কিছু সম্পর্কে কথা বলেন-, কিন্তু  উবাই রাদ্বিয়াল্লাহু আনহু কোন জবাব দেননি। ফলে আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু কষ্ট পান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম ফেরালে আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে উবাই, কোন জিনিস আপনাকে আমার প্রশ্নের জবাব দিতে বারণ করেছে?” উবাই রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই তুমি আমাদের সাথে জুমু‘আয় উপস্থিত ছিলে না!” তিনি প্রতিউত্তরে বলেন, “কেন?” উবাই রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “কারণ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালামের খুতবা দেওয়ার সময় কথা বলেছো!”

অতঃপর আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু উঠে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যান এবং ব্যাপারটি তাঁর কাছে আলোচনা করেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “উবাই সত্য বলেছে। তুমি উবাইকে অনুসরণ করবে।”[1]

হাদীসের শব্দগুলো আব্দুল আ‘লা রহিমাহুল্লাহর।

[1] মুসনাদ আবী ইয়ালা: ১৭৯৯; হাইসামী, মাজমা‘ঊয যাওয়াইদ: ২/১৮৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য