৩১৩৩. আবূ মালিক আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার উম্মতের মাঝে জাহেলী যুগের প্রবৃত্তির চাহিদামূলক চারটি কাজ থাকবে; তারা এগুলো পরিত্যাগ করবে না। সেগুলো হলো বংশীয় অহমিকা, বংশ তুলে গালি দেওয়া, নক্ষত্ররাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং বিলাপ করা। বিলাপকারিনী নারী, যদি মৃত্যুর আগে তাওবা করে মারা না যায়, তবে কিয়ামতের দিন তাকে দাঁড় করানো হবে এমন অবস্থায় যে, তার পরিধানে থাকবে আল কাতরার পাজামা ও পাঁচড়াযুক্ত ওড়না!”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৯০; মুসনাদ আহমাদ: ৫/৩৪২; সহীহ মুসলিম: ৯৩৪; তাবারানী: ৩/৩৪২৬; সুনান বাইহাকী: ৪/৬৩; বাগাবী: ১৫৩৩; হাকিম: ১/৩৮৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৮৬; ইবনু মাজাহ: ১৫৮১।
