৩৩১৯. আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখনই সূর্য উদিত হয়, তখন তার দুই পার্শ্বে দুইজন ফেরেস্তা অবস্থান নিয়ে জিন ও মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মাখলূকাতকে শুনিয়ে আহবান করেন, “হে লোকসকল, তোমরা তোমাদের প্রভুর দিকে আসো। যা অল্প হয় কিন্তু জীবন-যাপনের জন্য যথেষ্ট হয়, সেটা উত্তম সেই জীবনোপকরণ অপেক্ষা যা বেশি হয় এবং ভুলিয়ে দেয়।
অনুরুপভাবে যখনই সূর্য অস্ত যায়, তখন তার দুই পার্শ্বে দুইজন ফেরেস্তা ডেকে বলেন, “হে আল্লাহ, আপনি খরচকারীকে বিনিময় দান করুন এবং সম্পদ (খরচ না করে) ধারণকারীকে ধ্বংস করে দিন।”[1]
[1] আত তায়ালিসী: ৯৭৯; মুসনাদ আহমাদ: ৫/১৯৭; হাকিম: ২/৪৪৫; বাগাবী: ৪০৪৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১২২।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯২০)
