আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আল-হুসাইন ইবনু হুরাইছ, তিনি বলেন: আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আল-ফাদ্বল ইবনু মূসা, তিনি আল-ওয়ালীদ ইবনু দীনার থেকে, তিনি আল-হাসান থেকে বর্ণনা করেন যে,
তাঁকে প্রতিবেশী সম্পর্কে (অর্থাৎ প্রতিবেশীর সীমা কতদূর) জিজ্ঞেস করা হলো। তিনি বললেন:
“তার সামনে চল্লিশ ঘর, তার পেছনে চল্লিশ, তার ডানে চল্লিশ এবং তার বামে চল্লিশ।”
তাহকীক আলবানীঃ হাসান। (حسن) । আল-আদাবুল মুফরাদ
