আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ কর। কোন বান্দা যদি সংকীর্ণ অবস্থায় তা স্মরণ করে, তবে এটি তার জন্য সেটাকে প্রশস্ত করবে আর কোন ব্যক্তি সচ্ছলতার সময় তা স্মরণ করলে, এটি সেটিকে তার জন্য সংকুচিত করে ফেলবে।”[1]
[1] মুসনাদুশ শিহাব: ৬৬৮, ৬৭০। আরো দেখুন ২৯৮১ নং।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছেন; আরো দেখুন ২৯৮১, ২৯৮৩ ও ২৯৮৪ নং। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল।)
