Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

عَن عمَارَة بن روبية قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا» يَعْنِي الْفَجْرَ وَالْعصر. (رَوَاهُ مُسلم)

 ’উমারাহ্ ইবনু রুআয়বাহ্ (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ এমন ব্যক্তি জাহান্নামে যাবে না, যে সূর্য উঠার ও ডোবার আগে সালাত আদায় করেছে, অর্থাৎ- ফাজর (ফজর) ও ’আসরের সালাত (সালাত/নামায/নামাজ)। (মুসলিম)[1]

[1] সহীহ : মুসলিম ৬৩৪, সহীহ আল জামি‘ ৫২২৮, আবূ দাঊদ ৪২৭, নাসায়ী ৪৭১, সহীহ ইবনু হিব্বান ১৭৩৮।

ব্যাখ্যা: যে ব্যক্তি ফাজর (ফজর) ও ‘আসরের সালাত (সালাত/নামায/নামাজ) নিয়মিত আদায় করবে সে কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। এ দু’ ওয়াক্ত সালাতকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এজন্য যে, ফাজরের (ফজরের) সময়ে মানুষ ঘুমিয়ে আরামে কাটায়, এ সময়ে ঘুম বা আরাম থেকে উঠে সালাত আদায় করা অন্য যে কোন সালাত আদায়ের চেয়ে বেশি কঠিন। আর ‘আসরের সালাতের সময় মানুষ তাদের ব্যবসা-বাণিজ্যে ব্যাস্ত থাকে এবং ব্যবসা-বাণিজ্য জমে ওঠে। এমন অবস্থায় পূর্ণ দীনদার ব্যক্তি ব্যতীত অন্যকে এসব থেকে মনোযোগ সরিয়ে নিতে বা অমনোযোগী হতে পারবে? এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন, ‘‘সে সব লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত (সালাত/নামায/নামাজ) ক্বায়িম ও যাকাত প্রদান হতে বিরত রাখে না, তারা ভয় করে সেদিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টি কি বিপর্যস্ত হয়ে পড়বে’’- (সূরাহ্ আন্ নূর ২৪ : ৩৭)। যখন পরিত্যাগ করে এ দু’ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে তাহলে সে অন্য সালাতগুলোও স্বাভাবিকভাবেই বেশী সংরক্ষণ করবে। তাছাড়া এ দু’ ওয়াক্তে রাতের এবং দিনের মালায়িকাহ্ (ফেরেশতাগণ) পৃথিবীতে উপস্থিত থাকেন আর আল্লাহর নিকট বান্দাদের ‘আমলসমূহ উঠিয়ে নিয়ে যান। মোটকথা যে ব্যক্তি ফাজর (ফজর) ও ‘আসরের সালাত নিয়মিত আদায় করবে সে মূলত কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। এ সালাত গুনাহ মোচনকারী বিধায় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য