Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

وَعَن جَابر قا ل: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَبْلَ أَنْ يَمُوتَ بِشَهْرٍ: «تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ؟ وَإِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَأُقْسِمُ بِاللَّهِ مَا عَلَى الْأَرْضِ مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ يَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ وَهِيَ حَيَّةٌ يَوْمَئِذٍ» . رَوَاهُ مُسْلِمٌ

رواہ مسلم (218 / 2538)، (6481) ۔
(صَحِيح)

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা.) -কে বলতে শুনেছি। [নবী (সা.) বলেছেন] মৃত্যুর একমাস পূর্বে বলেন, তোমরা আমাকে প্রশ্ন করছ কিয়ামত কখন হবে? অথচ তা একমাত্র আল্লাহই জানেন। আমি আল্লাহর শপথ করে বলছি। বর্তমানে এই ভূপৃষ্ঠে যে ব্যক্তিই বেঁচে আছে, একশত বছর অতিবাহিত হওয়া পর্যন্ত তাদের কেউই জীবিত থাকবে না। (মুসলিম)

সহীহ: মুসলিম ২১৮-(২৫৩৮), মুসনাদে আহমাদ ১৪৫৩৩, সহীহ আল আদাবুল মুফরাদ ৭৪২, সহীহ ইবনু হিব্বান ২৯৮৭, আল আদাবুল মুফরাদ ৯৬১।

ব্যাখ্যা: (أُقْسِمُ بِاللَّهِ) আল্লাহর শপথ করে বলছি, তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছ? এর জ্ঞান তো একমাত্র আল্লাহর নিকট রয়েছে। আর আমি যা জানি তা হচ্ছে কিয়ামতে সুগরা। এরপর তিনি বলেন, (مَا عَلَى الْأَرْضِ مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ) অর্থাৎ যারা পৃথিবীতে এখন বসবাস করছে একশত বছর অতিবাহিত হওয়ার পর তাদের একটি প্রাণীও জীবিত থাকবে না। এর মাধ্যমে নবী (সা.) তার সাহাবীদের উদ্দেশ্য করেছেন। অর্থাৎ সাহাবীদের কেউ বেঁচে থাকবে না। রাসূলুল্লাহ (সা.) অধিকাংশের উপর ভিত্তি করে এ কথা বলেছেন। যদিও কয়েকজন সাহাবী জীবিত ছিলেন। যেমন, আনাস ইবনু মালিক (রাঃ) এবং সালমান (রাঃ)। সবচেয়ে সঠিক কথা হলো, রাসূলুল্লাহ (সা.) -এর এই হাদীস বর্ণনার পর থেকে ১০০ বছর পর কোন সাহাবী আর বেঁচে থাকবে না। বাস্তবেও তাই হয়েছে। (মিরক্বাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য