Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَن جُنْدُب الْقَسرِي قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلَا يَطْلُبَنَّكُمُ اللَّهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ فَإِنَّهُ مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ يُدْرِكْهُ ثُمَّ يَكُبُّهُ عَلَى وَجْهِهِ فِي نَارِ جَهَنَّمَ» رَوَاهُ مُسْلِمٌ. وَفِي بَعْضِ نُسَخِ الْمَصَابِيحِ الْقشيرِي بدل الْقَسرِي

জুনদুব আল ক্বসরী (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ফজরের (ফজরের) সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করলো সে আল্লাহর যিম্মাদারিতে থাকলো। অতএব আল্লাহ যেন আপন যিম্মাদারীর কোন বিষয় সম্পর্কে তোমাদের বিপক্ষে বাদী না হন। কারণ তিনি যার বিপক্ষে আপন দায়িত্বের কোন ব্যাপারে বাদী হবেন, তাকে (নিশ্চিত) ধরতে পারবেনই। অতঃপর তিনি তাকে উপুড় করে জাহান্নামের আগুনে ফেলবেন। (মুসলিম)[1]

আর মাসাবীহের কোন কোন নুসখায় الْقَسْرِىِّ পরিবর্তে الْقُشَيْرِىِّ রয়েছে।

[1] সহীহ : মুসলিম ৬৫৭, আহমাদ ১৮৮১৪, সহীহাহ্ ২৮৯০।

ব্যাখ্যা: যে ব্যক্তি ফাজরের (ফজরের) সালাত (সালাত/নামায/নামাজ) সাথে আদায় করলো সে ব্যক্তি আল্লাহর তত্ত্বাবধানে চলে গেল। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা দিবেন। এখানে যিম্মা/তত্ত্বাবধান বলতে সালাতকে উদ্দেশ করা হয়েছে যা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করে। এর অর্থ হলো, তোমরা ফাজরের (ফজরের) সালাতকে ছেড়ো না। যদি ছাড়ো তাহলে তা আল্লাহ এবং তোমাদের মাঝে যে অঙ্গীকার রয়েছে তা ভঙ্গ করার অপরাধে তিনি তোমাদেরকে ধরবেন। আর আল্লাহ কাউকে ধরতে চূড়ান্তভাবে পাকড়াও করবেন। অতঃপর তাকে উপুড় করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। মূল কথা হলো, আল্লাহর কোন সামান্য ব্যাপারেও হস্তক্ষেপ করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য