Monday, September 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى
رَوَاهُ البُخَارِيّ

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ ওই লোকের ওপর রহম করুন; যে লোক বিক্রয়ের ক্ষেত্রে ও ক্রয়ের ক্ষেত্রে এবং নিজের প্রাপ্য আদায়ের জন্য চাওয়ার ক্ষেত্রে সহনশীল হয়। (বুখারী)[1]

[1] সহীহ : বুখারী ২০৭৬, ইবনু মাজাহ ২২০৩, সহীহ ইবনু হিব্বান ৪৯০৩, সহীহ আল জামি‘৩৪৯৫, সহীহ আত্ তারগীব ১৭৪২।

ব্যাখ্যা: (رَجُلًا سَمْحًا) ‘‘এমন দানবীর ব্যক্তিকে বলা হয়, যে ব্যক্তি প্রাপ্য ছেড়ে দেয়। অর্থাৎ আল্লাহ তা‘আলা এ ধরনের দানশীল ব্যক্তিদের প্রতি দয়া করেন।

(وَإِذَا اقْتَضٰى) ‘‘এবং ঋণ গ্রহীতার কাছ থেকে পাওনা চাওয়ার সময় নম্রতা অবলম্বন করে ও কঠোরতা পরিহার করে। অর্থাৎ বারবার তাগাদা করে ঋণ গ্রহীতাকে অতিষ্ঠ করে তোলে না। (ফাতহুল বারী ৪র্থ খন্ড, হাঃ ২০৭৮)

হাদীসের শিক্ষাঃ সকল ক্ষেত্রে নম্রতা অবলম্বনকারীর প্রতি আল্লাহ তা‘আলা দয়াশীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য