Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَلَا سَخَّابًا فِي الْأَسْوَاقِ وَلَا يَجْزِي بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ. رَوَاهُ التِّرْمِذِيّ

اسنادہ صحیح ، رواہ الترمذی (2016 وقال : حسن صحیح) ۔
(صَحِيح)

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) অশ্লীলভাষী ছিলেন না এবং অশালীন কথা বলার চেষ্টাও করতেন না। তিনি (সা.) হাট-বাজারে শোর-গোলকারী ছিলেন না। আর মন্দের প্রতিশোধ তিনি মন্দের দ্বারা নিতেন না, বরং তা ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করে চলতেন। (তিরমিযী)

সহীহ: তিরমিযী ২০১৬, বুখারী ৪৮৩৮, মুসনাদে আহমাদ ২৫৪৫৬, সহীহ ইবনু হিব্বান ৬৪৪৩, আল মু’জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৬৮২।

ব্যাখ্যা: রাসূলুল্লাহ (সা.) অশ্লীলভাষী ছিলেন না। অর্থাৎ তিনি কথায় ও কাজে অশ্লীল ছিলেন না।
(مُتَفَحِّشًا) অর্থাৎ তিনি তাতে ইচ্ছায় অনিচ্ছায় অভ্যস্ত ছিলেন না। নিহায়াহ্ গ্রন্থে এরূপই এসেছে। কাযী (রহিমাহুল্লাহ) বলেন, এখানে রাসূলুল্লাহ (সা.) যে স্বাভাবিকভাবে বা কষ্টে পড়ে অশ্লীল বাক্য বা কাজ করতেন এমন বিষয়কে অস্বীকার করা হয়েছে।
(يَصْفَحُ) অর্থৎ তিনি তাদের ভুল-ত্রুটিকে বাহ্যিকভাবে উপেক্ষা করে চলতেন। আর এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, (فَاعۡفُ عَنۡهُمۡ وَ اصۡفَحۡ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ) “আর আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর তাদেরকে উপেক্ষা করে চলুন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন”- (সূরাহ্ আল মায়িদাহ ৫ : ১৩)। (মিরকাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য