Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

عَن مَالك بن أنس مُرْسَلًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ «. رَوَاهُ فِي الْمُوَطَّأ»

মালিক ইবনু আনাস (রাঃ) (রহঃ) হতে মুরসালরূপে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদের মধ্যে দু’টি জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ তোমরা সে দু’টি জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না- আল্লাহর কিতাব ও তাঁর রসূলের হাদীস। [ইমাম মালিক মুয়াত্ত্বায় বর্ণনা করেছেন।][1]

[1] হাসান: মুয়াত্ত্বা মালিক ১৫৯৪। [ইমাম মালিক মুয়াত্ত্বায় বর্ণনা করেছেন।] এ হাদীসটি মুরসাল বরং মু‘যাল (অর্থাৎ- পর্যায়ক্রমে দু’জন রাবীর নাম উল্লেখ করা হয়নি) এজন্য য‘ঈফ বটে। তবে ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে হাসান সানাদে ইমাম হাকিম-এর শাহিদ হাদীস বর্ণনা করেছেন। আলবানী (রহঃ) বলেন, আমি ‘আত্তাজুল জামি‘উ লিল উসূলিল খামসাহ্’ নামক গ্রন্থে এর উভয় সানাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

ব্যাখ্যা: কুরআন ও সুন্নাহ হলো সব কিছুর মূল, যা থেকে বিচ্যুত হওয়া যাবে না। এ দু’টোকে ধারণ করা ব্যতীত হিদায়াত এবং নাজাত পাওয়া যাবে না। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য এ দু’টো হলো সুস্পষ্ট জ্ঞান এবং অকাট্য দলীল। সুতারাং এ দু’টো মূলনীতির দিকে প্রত্যাবর্তন করা অপরিহার্য। ইমাম হাকিম হাদীসটি এভাবে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদের মাঝে দু’টো জিনিস রেখে গেলাম। এ দু’টোকে ধারণ করলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না। সে দু’টো হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ।

ইমাম বায়হাক্বী বর্ণনা করেছেন এভাবে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজ্জের (হজ্জের/হজের) ভাষণে বলেছেনঃ হে মানব সকল! আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা তা’ আঁকড়িয়ে ধরে রাখবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তাঁর নাবীর সুন্নাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য