Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْقَلْبِ كَرِيشَةٍ بِأَرْضِ فَلَاةٍ يُقَلِّبُهَا الرِّيَاحُ ظَهْرًا لِبَطْنٍ» . رَوَاهُ أَحْمد

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর হাতে (মানুষের) ’ক্বলব’ (কলব) বা মন, যেমন কোন তৃণশূন্য মাঠে একটি পালক, যাকে বাতাসের গতি বুকে-পিঠে (এদিক-সেদিক) ঘুরিয়ে থাকে।1

[1] সহীহ : আহমাদ ১৮৮৩০, ইবনু মাজাহ্ ৮৫, সহীহুল জামি‘ ২৩৬৫, শারহুস্ সুন্নাহ ১৪। ইমাম আহমাদ তাঁর মুসনাদে ৪/৪০৮ ও ৪১৯ নং এ ভিন্ন শব্দে দু’টি সহীহ সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। আর এ শব্দে হাদীসটি আল বাগাবী প্রণেতা ‘শারহুস সুন্নাহ’ গ্রন্থের ১৪ নং পৃষ্ঠায় বর্ণনা করেছেন।

ব্যাখ্যা: (يُقَلِّبُهَا الرِّيَاحُ ظَهْرًا لِّبَطْنٍ) ‘‘যাকে বাতাসের গতি এদিক-সেদিক ঘুরিয়ে থাকে।’’ অর্থাৎ- তৃণহীন মাঠে পরে থাকা পালককে বাতাসের গতি যেমন এদিক-সেদিক উলট-পালট করে ফেলে, এতে কোন কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। মানুষের অন্তর তদ্রূপ আল্লাহ তা‘আলার হাতের মুঠোতে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে উলট-পালট করে থাকেন। তাইতো তা কোন সময় কল্যাণকামী হয় আবার মুহূর্তেই তা অকল্যাণকামী হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য