Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللَّهُ اللَّهُ . وَفِي رِوَايَةٍ: لَا تَقُومُ السَّاعَةُ عَلَى أَحَدٍ يَقُولُ: اللَّهُ الله . رَوَاهُ مُسلم

رواہ مسلم (234 / 148)، (375) ۔
(صَحِيح)

আনাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: কিয়ামত তখনই সংঘটিত হবে, যখন জমিনের মধ্যে ’আল্লাহ’ ’আল্লাহ’ বলার মতো কেউ থাকবে না। অপর এক বর্ণনায় আছে- এমন কোন লোকের ওপরে কিয়ামত সংঘটিত হবে না, যে ’আল্লাহ’ ’আল্লাহ’ বলেছে। (মুসলিম)

সহীহ: মুসলিম ২৩৪-(১৪৮), তিরমিযী ২২০৭, সহীহুল জামি ৭৪২০, মুসনাদে আহমাদ ১২০৬২, আবূ ইয়া’লা ৩৫২৬, সহীহ ইবনু হিব্বান ৬৮৪৯, শু’আবূল ঈমান ৫২৪, আল মুসতাদরাক লিল হাকিম ৮৫১১।

ব্যাখ্যা: (لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللَّهُ اللَّهُ) পৃথিবীতে আল্লাহর যিকর বলা মানুষ থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে না।
হাদীসে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ শব্দ দুটি তাগিদ বুঝানোর জন্য দ্বিত্ত করে আনা হয়েছে। অথবা শব্দটি দু’বার আনার মাধ্যমে অধিক পরিমাণে আল্লাহর যিকর বুঝানো হয়েছে। অথবা এর অর্থ হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট অথবা তিনিই আমার মা’বুদ।
ভাষ্যকার বলেন, (اللَّهُ) শব্দটিতে পেশ দিয়ে পড়লে অর্থ হবে আল্লাহই ‘ইবাদতের যোগ্য একমাত্র মা’বুদ, তিনি ব্যতীত অন্য কেউ নন। আর যদি যবর দিয়ে পড়া হয় তখন অর্থ হবে, তোমরা আল্লাহকে ভয় কর এবং তার ইবাদাত কর। অতএব এই মতে হাদীসের অর্থ দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পৃথিবীতে মুসলিম অবশিষ্ট থাকবে এবং মানুষকে আল্লাহ থেকে সতর্ক করবে। অথবা, যখন আল্লাহর যিকর করার কেউ থাকবে না তখন মানুষকে বাঁচিয়ে রাখার হিকমত বাকী থাকবে না। অতএব এটা সুস্পষ্ট যে, পৃথিবী অবশিষ্ট রয়েছে সৎকর্মপরায়ণ ‘আলিম ও নেক বান্দা ও মুমিনদের বদৌলতে। অপর এক বর্ণনা মতে, আল্লাহ বলা কারো ওপর কিয়ামত সংঘটিত হবে না। (মিরকাতুল মাফাতীহ; শারহুন নাবাবী ২য় খণ্ড, হা. ২৩৪)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য